অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পাকিস্তানি শিল্পী ওস্তাদ রাহাত ফাতেহ আলী খানের সম্মানে তার নামে একটি রিহার্সাল রুম রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ এশিয়ার জেধযধঃ ঋধঃবয অষর কযধহকানো শিল্পী হিসেবে রাহাত ফাতেহ আলী খান প্রথম এই সম্মান পাচ্ছেন।

আগামী মে মাসের ২৫ তারিখ অক্সফোর্ড বিশ্বদ্যিালয়ের সংগীত বিভাগ এ অনন্য সংগীতায়োজনটির ব্যবস্থা করবে, যেখানে এ বিখ্যাত সংগতশিল্পী পাকিস্তানের ৬০০ বছরের পুরনো ঐতিহ্যসমৃদ্ধ কাওয়ালী পরিবেশন করবেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে জানা যায় সংগীত বিভাগের জন্য ফান্ড তুলতে কনসার্টটি শেলডোনিয়ান থিয়েটারে আয়োজন করা হবে।

রাহাত ফাতেহ আলী খানের জন্ম ১৯৭৩ সালে পাকিস্তানের পাঞ্জাবে। তিনি বিখ্যাত সুফিগায়ক নুসরাত ফাহেত আলী খানের ভাতিজা। চাচার কাছ থেকেই খুব শৈশবে সংগীতের তালিম নেন। মাত্র তিন বছর বয়সে তিনি চাচা ও পিতার সাথে কাওয়ালী গাওয়া শুরু করেন। রাহাত ফাতেহ আলী খান জানান এ সম্মানের বিনিময়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে তার চাচার একটি পুরনো হারমোনিয়াম উপহার দিবেন।
জেড