হলিউড তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। সোমবার একটি যৌথ বিবৃতিও দিয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, দুই পক্ষই সম্মতিতে পৌছেছে যে, তাদের সন্তান ও পরিবারের সব আইনগত নথি আদালতে গোপন রাখা হবে। এজন্য একজন ব্যক্তিগত বিচারক কাজ করবেন।

একই সঙ্গে সন্তানদের সঙ্গে পিতা মাতা উভয়েই যেনো মিলিত হতে পারেন তা নিয়েও দু'জনে কাজ করবেন। গত সেপ্টেম্বরে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরুর পর এটাই তাদের প্রথম কোনো যৌথ বিবৃতি।

২০০৫ সালে তারা একে অপরের সান্নিধ্যে আসেন। এরপর ১২ বছর তারা একত্রে ছিলেন। এরমধ্যে দুই বছর ছিল তাদের বিবাহিত জীবন। ১২ বছরের এই দীর্ঘ সময়ে তারা ৬ টি সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানগুলো বর্তমানে জোলির কাছে রয়েছে। আর পিট তাদের মাঝে মধ্যে দেখতে যেতে পারেন।

নাজিব