কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী দ্বিতীয়বারের মতো ঘুরে গেলেন ঢাকা। নিজের ছবির প্রচার চালাতেই এসেছিলেন তিনি।
একই উদ্দেশে আগামী ৩০ জুন ঢাকায় আসছেন ওপারের নায়ক জিৎ।
জিৎ ও নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘বাদশা’ মুক্তি পাচ্ছে ঈদ উপলক্ষে। শ্রাবন্তী শাকিব খানকে নিয়ে ‘শিকারী’র প্রচারণায়ে নেমেছিলেন।
এবার জিৎ ফারিয়াকে নিয়ে ‘বাদশা’র গুণগান গাইবেন। এ জন্য দু’দিন ঢাকায় অবস্থান করবেন এই নায়ক।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবি দুটি যৌথভাবে প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিজ।
এদিকে এই ঈদ শাকিব খানের জন্য অগ্নিপরীক্ষা। অনেকখানি নিজের মুখোমুখি দাঁড়াচ্ছেন কিংখান।
জিতের ‘বাদশা’র বিপরীতে শাকিব লড়তে যাচ্ছেন ‘শিকারী’, ‘সম্রাট’ ও ‘মেন্টাল’ ছবিগুলো নিয়ে।
এমআইএস





