আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলার জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হচ্ছে স্বরচিত্রের আবৃ্ত্তি অনুষ্ঠান।
‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে ‘আয়রে আয় ধূমকেতু’, ‘‘আধাঁরে বাধঁ অগ্নিসেতু’, শিরোনামে ‘অন্যযুগের সখা ।। যে বীণা রুদ্রবীণা’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত আবৃত্তি শিল্পী কাজী আরিফকে।
আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলার জাতীয় নাট্যশালায় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলামের গ্রন্থণা ও নির্দেশনায় খ্যাতিমান আবৃত্তি শিল্পী ও স্বরচিত্র পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে আবৃত্তি করবেন তাদের পছন্দের কবিতা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্বরচিত্রের পরিচালক মাহিদুল ইসলাম আবৃত্তি করবেন কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথের কবিতা। একই সাথে স্বরচিত্র পরিবারের অন্যান্য সদস্যরা আবৃত্তিতে অংশ নিবেন।
তারা আশা করছেন, বাঁশিওয়ালা, ক্ষুদিরামের মা, সুপ্রভাত, ফাল্গুনী, মেঘলা দিনে, শাত-ই-লারব, গীতাঞ্জলী -কবিতার তালিকাটি অনুষ্ঠানে আগত আবৃত্তি প্রেমীদের মোহনীয় করে তুলবে । সকলের প্রতি স্বরচিত্র পরিবার আহব্বান জানিয়েছেন আবৃত্তির অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। জাতীয় নাট্যশালার সামনের টিকিট কাউন্টারে পাওয়া যাবে।
জেড





