মুসলিম ভাইদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। সেই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি নিয়মিত রোজা রাখার চেষ্টা করি। আমরা প্রেমিকার জন্য কতই না কষ্ট করি। তাই স্রষ্টার জন্য এই প্রেমটুকু দেখানোটা আমার অন্যতম দায়িত্ব মনেকরি।’

তবে নির্ভার হয়ে কথা বললেও বলিউড পারফেক্টশনিস্টের সময় খুব একটা ভালো যাচ্ছে না। অনেকেই বলা শুরু করেছেন এবারে নাকি হরিণ শিকার মামলায় সালমানের সঙ্গে তিনিও ফেঁসে যাচ্ছেন। তার বিরুদ্ধে চূড়ান্ত শুনানি শুরু করল গুজরাট উচ্চ আদালত।

এ বিষয়ে আমির খান বলেন, ‘এত বছর পর এই ধরনের মামলার উদ্দেশ্য আমাকে হয়রানি ছাড়া কিছু নয়।’

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর