অনেকে হয়তো চেষ্টা করে থাকতে পারেন চোখ অনেকটুকু সামনের দিকে নিয়ে এসে কাউকে ভয় দেখাতে। অনেকে আবার ছোটকালে করেছেন চোখের পাতা ভাঁজ করে কাউকে ভয় দেখাতে।
কিন্তু পুরো চোখ ভেতর থেকে সামনের দিকে নিয়ে আসতে পেরেছেন কখনো? মনে হয় না। কিন্তু পেরেছে ১৪ বছরের একটি ছেলে।
সে পাকিস্তানের লাহোরে বাস করে। নাম তার আহমেদ। আহমেদ গত বছর থেকে এই বিষয়টা নিয়ে চেষ্টা করে এবং অবশেষে সে সফল।
সে এখন খুব সহজেই তার চোখটা সামনের দিকে নিয়ে আসতে পারে। চেষ্টার প্রথম দিকে একটু কষ্ট হলেও এখন আর কোন কষ্ট হয় না।
তার মতে '' আমি গত বছর থেকে চেষ্টা করে এই্ কাজটি করতে সক্ষম হয়েছি। প্রথম যখন আমি কাজটি করি তখন মনে হলো আমার চোখ নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন আর কোন সমস্যা হয় না''
আহমেদের এখন একটাই লক্ষ তার এই টেলেন্টের জন্য সে গিনেস বুক ওয়ার্ল্ডে তার নাম উঠাতে চাই। তার ছেড়ে দেওয়া একটি ভিডিও এখন পুরো ফেসবুক জুড়ে ভাইরাল।
জেড





