দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের রাজধানীর নিকেতনের বাড়িতে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করার অভিযোগে অভিযান চালিয়েছে রাজউক। ঘটনাস্থলে ১০ লাখ টাকা জরিমানা করে অনাদায়ে এক বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) রাজউকের ভ্রাম্যমান আদালতের একটি দল এই জরিমানা করেন।

এ সময় শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে সেই অসংলগ্নতা ধরা পড়ে।

রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। সে সময় শাকিব খান ওরফে রানার বাড়িটি নকশা না মেনে নির্মাণ করার প্রমাণ পাওয়া যায়। তাই তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এএস