দেশবরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন। ক্যানসারের চিকিৎসা চলছে তার। কিন্তু অসুস্থ হওয়ার আগেই নতুন বেশকিছু গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।
সেগুলো থেকেই বড়দিন উপলক্ষে প্রকাশ হলো নতুন গান ‘কাছে তুমি আছো বলে তাই’। গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত পরিচালনা করেছেন তমাল চক্রবর্তী।
বুধবার বিকেলে খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে গ্রিব্স মিউজিকের ব্যানারে ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে। গানটিতে এন্ড্রু কিশোরের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সুমাইয়া। এর ভিডিও নির্মাণ করেছেন অনুরাগ পতি।
গানটি যখন প্রকাশ হয় তখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিছানায় রয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী এন্ড্রু কিশোর। গত ৯ সেপ্টেম্বর ক্যান্সারের চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাড়ি জমান এই গুনি শিল্পী।
এএস





