চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ট্রেনে দিনাজপুর যাওয়ার পথে হার্ট অ্যাটাক হয় তার। এসময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি।

পরে বিমানবন্দর রেলস্টেশনের চিকিৎসকরা রাত পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলস্টেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেয়া হবে।

অভিনেতা মিশা সওদাগরের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, ‘আমিও শুনেছি মিজু ভাই আর নেই। আমি কুর্মিটোলা হাসপাতালে যাচ্ছি।’

হাসপাতালে যাচ্ছেন এ অভিনেতার পরিবার-পরিজন ও চলচ্চিত্রের কলাকুশলীর।

এমই