ছবি থেকে আয় করা আড়াই কোটি মার্কিন ডলার ফেরত দিতে চলেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। একটি দুর্নীতিবিরোধী স্বেচ্ছাসেবী সংস্থা লিওনার্দোকে জানিয়েছে, মার্টিন স্করসেসি পরিচালিত ‘উল্ফ অফ ওয়াল স্ট্রিট’ ছবির প্রযোজনায় যে অর্থ ব্যয় হয়েছিল, তা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে প্রযোজকদের বিরুদ্ধে। তার জন্যই লিওকে বলা হয়েছে, তিনি যেন ছবি থেকে প্রাপ্ত পারিশ্রমিকের পুরোটাই ফিরিয়ে দেন।
ছবি তৈরির সময়েই মালয়েশিয়ার একটি দুর্নীতিতে জড়িয়ে গিয়েছিল লিও’র নাম। বিতর্কিত মালয়েশীয় ব্যবসায়ী জো লো ছিলেন প্রযোজকদের একজন। বার্লিনের যে স্বেচ্ছাসেবী সংস্থা লিও’কে দুর্নীতির বিষয়টি জানিয়েছে তাদের ধারণা, লিও যদি কোনও দুর্নীতির কথা জানতে পারেন, তিনি নিশ্চয়ই তাঁর পারিশ্রমিক ফিরিয়ে দেবেন। ছবি থেকে পাওয়া সব ধরনের ‘উপহার এবং চ্যারিটেব্ল সামগ্রী’ ফেরাতে রাজি হয়েছেন লিও। শুধু মাত্র এসবের মূল্যই আড়াই কোটি মার্কিন ডলার। এভাবেই লিও তাঁর পারিশ্রমিক নিয়েছিলেন।
জেড





