‘বলিউডের ভাইজান' প্রায় সময়ই সহকর্মীদের নানা রকম উপহার দিয়ে থাকেন। এবার টিউবলাইট সিনেমায় তার সহ-অভিনয় শিল্পী ঝু ঝুকে হঠাৎ একটি উপহার দিয়ে চমকে দিয়েছেন তিনি।
সম্প্রতি ঝু ঝুকে একটি সোনার গণেশ মূর্তি উপহার দিয়েছেন সালমান খান। অভিনেত্রী ঝু ঝুর একটি ফ্যান ক্লাবের পক্ষ থেকে ইনস্টাগ্রামে এর ছবি প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশন লেখা রয়েছে, ‘খানের পক্ষ থেকে উপহার।’
কবির খান পরিচালিত টিউবলাইট সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় পা রাখছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। ১৯৬৯ সালে ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ হচ্ছে বলে জানা গেছে। যেখানে একজন ভারতীয় সেনাকে একটি চীনা নারীর প্রেমে পড়তে দেখা যাবে।
সালমান-ঝু ঝু ছাড়াও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহেল খান। এছাড়া একটি ক্যামিও চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে।
নাজিব





