এবারের অস্কারের আবারো বাজিমাত করলেন ইরানি চলচ্চিত্র পরিচালক আসগর ফারহাদি। 'অ্যা সেপারেশন' দিয়ে ২০১২ সালে অস্কার হাতে নিয়েছিলেন তিনি গুণী এই পরিচালকের 'দ্য সেলসম্যান' সেরা বিদেশী ভাষা বিভাগের অস্কার জয় করেছেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণে তিনি পুরস্কার নিতে আসতে পারেননি। আসগর ফারহাদির পক্ষে অনুষ্ঠানে একটি বিবৃতি পড়ে শোনান আনুশেহ আনসারি। বিবৃতিতে সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরা হয়।
বিবৃতিতে আসগর ফারহাদি বলেন, 'দ্বিতীয়বারের মতো অস্কার পাওয়া আমার জন্য ভীষণ সন্মানের। কিন্তু আমি দুঃখিত যে, আপনাদের সঙ্গে এই রাতে থাকতে পারছি না। আমার অনুপস্থিতিতেও আমারসহ সাতটি মুসলিমপ্রধান দেশের মানুষের যারা একটি অমানবিক নিষেধাজ্ঞার শিকার, তাদের ভালোবাসা রইল আমেরিকান জনগনের প্রতি।
তিনি আরো বলেন, 'বেশ অস্বস্তিকর শোনালেও এটাই সম্ভবত এই রাতের একমাত্র রাজনৈতিক বক্তব্য।'
নাজিব





