এক সপ্তাহের ব্যবধানে আরো একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে পরী মণির। গত শুক্রবার তাঁর অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবিটি মুক্তি পায়।

বিষয়টি নিয়ে পরী বলেন, ‘এবার আমি স্বনামে বড় পর্দায় থাকব। এটা ভেবে ভালো লাগছে। আমার সিনেমা ক্যারিয়ারের প্রথমদিকের সিনেমা ‘ইনোসেন্ট লাভ’।

এটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। সিনেমাটিতে আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা আঙ্কেল। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’

মালেক আফসারি পরিচালিত ছবিতে নায়ক হিসেবে ছিলেন জায়েদ খান। আর আসছে শুক্রবার নবাগত জেফের বিপরীতে পরীকে দেখা যাবে ‘ইনোসেন্ট লাভ’ ছবিতে। এই ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রানা।

অপুর্ব রানা ছবিটি সম্পর্কে বলেন, “পরী এমনিতেই অনেক গুণী অভিনেত্রী, গত শুক্রবার ‘অন্তর জ্বালা’ ছবিতে দর্শক তার প্রমাণ পেয়েছেন।

আগামী শুক্রবার আমরা মুক্তি দিচ্ছি পরী মণির আরেকটি ছবি ‘‌ইনোসেন্ট লাভ’। একেবারেই প্রেমনির্ভর একটি ছবি, আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন।”

নবাগত নায়ক জেফকে নিয়ে পরিচালক বলেন, ‘আমাদের এই ছবির মাধ্যমে নায়ক হিসেবে ব্রেক পাচ্ছে জেফ।

এই ছবির গল্পের প্রয়োজনে আমরা একজন সুদর্শন ছেলে খুঁজছিলাম, অনেক খোঁজাখুঁজির পর আমরা ছেলেটিকে পেয়েছি। কিন্তু সে ও তার পরিবার কিছুতেই চলচ্চিত্রে কাজের পক্ষে ছিল না, কিন্তু গল্প শোনার পর তাকে রাজি করাতে পেরেছি। আশা করি এই নায়ককেও সবার ভালো লাগবে।’

এএস