বাংলাদেশ পুলিশ থীম সংয়ের শিল্পী সার্জেন্ট দ্বীন ইসলাম শিল্পী ফারাবীকে সাথে নিয়ে গাইলেন রোমান্টিক ডুয়েট গান “মনের আকাশ”।

এ প্রসংঙ্গে শিল্পী দ্বীন ইসলাম বলেন, দীর্ঘ দিন পর এবার সর্বসাধারনের জন্য একটি ভালোমানের গান নিয়ে এলাম।

বাংলাদেশ পুলিশ থীম সংয়ের এর পর এটি অসাধারন একটি রোমান্টিক ডুয়েট গান, আমার সাথে গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী ফারাবী ইসলাম।

আশা করি সবার কাছে গানটি জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে।

এবারের রমজানের ঈদে সিডি চয়েস মিউজিক এর ব্যানারে গানটি আসায় তিনি সিডি চয়েজ এর কর্নধার জনাব ইমদাদকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,  যার ভালোবাসায় এত সুন্দর একটি গান করতে পেরেছি ধন্যবাদ জানাই তাকে।  সেই সাথে আমার শ্রোতাবৃন্দকে যাদের কারনেই আমি গান গাই

এমই