চলিত মাসেই শুরু হচ্ছে চলচ্চিত্র অভিনেত্রী শিমলার নতুন ছবি 'নিষিদ্ধ প্রেমের গল্প'। সে জন্য নিজেকে প্রস্তুত করছেন শিমলা। অসম প্রেমের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করছেন রুবেল সিদ্দিকী। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে।

বয়ঃসন্ধিকালে এক ছেলের সঙ্গে শিক্ষিকার প্রেমকাহিনি নিয়ে 'নিষিদ্ধ প্রেমের গল্প' ছবির প্রেক্ষাপট গড়ে উঠেছে। এতে সিমলা ওই শিক্ষিকার ভূমিকায় অভিনয় করবেন।

শিমলা অভিনীত সর্বশেষ ছবি হিসেবে মুক্তি পেয়েছে 'নেকাব্বরের মহাপ্রয়াণ' । ছবিটিতে শিমলার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এবার 'নিষিদ্ধ প্রেমের গল্প' ছবিতে কতটা অভিনয়প্রতিভার প্রকাশ ঘটাতে পারেন, সেটাই দেখার বিষয়।

এ প্রসঙ্গে শিমলা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি দেখেশুনে অভিনয় করে আসছি। তাই আমার ছবির সংখ্যাও খুব বেশি নয়। তবে যেগুলোতে আমি অভিনয় করছি, তার প্রতিটাই দর্শকদের প্রশংসা অর্জন করেছে।’

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই