পহেলা বৈশাখে সিডি চয়েস মিউজিক এর শুভযাত্রা লগ্নে এমদাদ সুমনের নতুন নিবেদন ‘শূন্যতা’।
সময়ের প্রতিভাবান গীতি কবি তরুন সিং -এর অসাধারণ কথায় এবং সম্ভাবনাময়ী সুরকার রিগানের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন দেশের দুই জনপ্রিয় সংগীত তারকা কাজী শুভ এবং মাধবী লতা খ্যাত কণিকা রয়।
একবাক্যে তাদের ভালো লাগার মতোই একটি গানে কন্ঠ দিয়েছেন বলে তারা দু’জনেই জানিয়েছেন। সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেছেন, বর্তমান সময়ের একই সুরের মিশ্র প্রতিযোগিতা থেকে রেব হয়ে শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার দেওয়ার অবতারনাই হচ্ছে 'শূন্যতা'।
তিনি আরও বলেন, গানটি সব শ্রেণীর শ্রোতাদের কাছে গ্রহনযোগ্যতা পাবে বলে আশা করছি,চমৎকার এই গানটিতে সংগীত আয়োজন করেছেন, সময়ের জনপ্রিয় সংগীতায়োজক মাহমুদুল হাসান রোমান্স। আসন্ন পহেলা বৈশাখে সিডি চয়েস মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে।
এমবি





