সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্যাসি অ্যাফ্লেক।'ম্যানচেস্টার বাই দ্য সি' ছবির জন্য অস্কারের ৮৯তম আসরে এ পুরস্কার জেতেন তিনি ।আর এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন 'লা লা ল্যান্ড' ছবির এমা স্টোন। একই ছবি দিয়ে সেরা পরিচালকের অস্কার পেয়েছেন ড্যামিয়েন চ্যাজলে।
বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চলচ্চিত্রের সবচেয়ে জমকালো এই আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
নাজিব





