দীর্ঘ সময় গায়েব থাকা জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দেশে ফিরেছেন। কয়েকদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, আড়াল থেকে সামনে এসেছেন অপু বিশ্বাস। ভারত থেকে ঢাকায় ফিরেছেন তিনি।
তবে সেগুলো ফেসবুক চ্যাটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই ফেসবুক আইডি কার, কিংবা কারা অপারেট করছে, এসব নিয়ে ছিল ব্যাপক কৌতুহল ও প্রশ্ন।
কৌতুহল ও প্রশ্নের রেশ ধরে চলে অনুসদ্ধান। অবশেষে কথা হয়েছে অপুর সঙ্গে। ঢাকায় ফিরেছেন তিনি। সেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন অনেক কথা।
প্রায় এক মাস আগে ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে সময় কাটছে কীভাবে? এমন প্রশ্নে অপু বলেন, ভোরে ঘুম থেকে উঠে পার্কে হাঁটতে যাই। তারপর জিম করি। নিজেকে তৈরি করছি বলতে পারেন।
পার্কে হাঁটতে গেলে তো অনেকেই আপনাকে দেখার কথা?
এমন প্রশ্নে জনপ্রিয় এই নায়িকা বলেন, কীভাবে দেখবে? আমি তো বোরকা পরে বের হই। দেখার সুযোগ কই? শুধু তাই নয়, বোরকা পরা অবস্থায় আমি বেশ কয়েকজন পরিচিত মানুষের সামনেও গিয়েছি। কেউ বুঝতে পারেনি। দিনকয়েক আগে কয়েকজন বিনোদন সাংবাদিকের সঙ্গেও আমার দেখা হয়েছে।
বোরকা পরা ছিলাম বলে তারা কেউ আমাকে চিনতে পারেননি। আমি কিন্তু ঠিকই চিনেছি। তার মধ্যে আপনার পরিচিত দু’জন ছিল। আমার সঙ্গে কাজিন ছিল। তার সঙ্গে বিষয়টি নিয়ে বেশ মজা করেছি।
মাহমুদ





