সংগীত শিল্পী মাঈনুল আহসান নোবেলকে ২০১৯ সালের ১৫ নভেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন মেহরুবা সালসাবিল। কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। বিভিন্ন কারণে নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর তালাক নোটিশ পাঠিয়েছেন সালসাবিল।

বুধবার (০৬ অক্টোবর) দুপুরে মেহরুবা সালসাবিল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযোগ করে তিনি বলেন, “নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।”

সালসাবিল বলেন, “নোবেলের সাথে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে স্বাক্ষর করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।”

তালাক নোটিশে সালসাবিল উল্লেখ করেছেন, স্ত্রী হিসেবে দুই বছরের খোরপোষ দিতে অক্ষমতা, স্বামীর মস্তিস্ক বিকৃত, কাবিনের শর্ত লঙ্ঘন, বিবাহ প্রদত্ত কাবিন শর্ত লঙ্ঘন, চরিত্রহীনতা ও নির্যাতনকারী, পরকীয়ায় লিপ্ত, প্রচণ্ডভাবে মারধর করে এবং মাদকদ্রব্য গ্রহণকারী হওয়ায় নোবেলের সাথে সংসার করতে চাইছেন না সালসাবিল।

এদিকে, নোবেল নিজেও তার ফেসবুকে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। বুধবার নিজের ফেসুবকে লিখেছেন, ‘ডিভোর্সড’। তাতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

এমবি