শাকিব খান ও কলকাতার পাওলি দাম জুটিবেঁধে অভিনয় করেছেন `সত্তা` ছবিতে। আগামী ৭ এপ্রিল  ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এর আগেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছে রোববার (৫ মার্চ) রাতে। দুই বাংলার দুই তারকার উপস্থিতিতে এই প্রকাশ করা হয়।

`সত্তা` ছবির পোস্টারটি নজর কেড়েছে চলচ্চিত্রপ্রেমীদের। পোস্টার প্রকাশের পর শাকিবের ভিন্ন লুক আর পাওলির সঙ্গে প্রথমবার তার অভিনয় দেখতে অপেক্ষায় চলচ্চিত্রপ্রেমীদের। 

এর আগে সত্তা ছবির গানগুলোও বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি গেল জানুয়ারিতে ছবিটি  আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে।  সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘সত্তা’। ছবির সব কয়টি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।  শাকিব-পাওলি ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, আশরাফ কবির, কাবিলা, নাসরিন, শিমুল খান প্রমুখ। 

নাজিব