সাইফ আলি খান এবং কারিনা কাপূরের ছেলে তৈমুর আলি খান। মাত্র ২০ দিন বয়সেই তারকা তৈমুর। এক দিকে খান অন্য দিকে কাপূর বংশের গরিমা তো রয়েছে তৈমুরের পিছনে।

‘তৈমুর’ নামের কারণেই জন্ম থেকেই সে শিরোনামে। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর তৈমুরকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ইতিমধ্যেই পোজ দিয়েছেন সাইফ-কারিনা। এ বার তৈমুরের ক্লোজ ছবি প্রকাশ্যে নিয়ে এলেন খোদ সাইফ।

না আসল ছবি নয়। এ ছবি পেন্সিলে আঁকা। উপহার দিয়েছেন একজন ভক্ত। সাইফও সেই স্কেচ হাতে নিয়ে পোজ দিলেন। আর ফ্রেমবন্দি করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাইফের বোন অভিনেত্রী সোহা আলি খান। বর্তমানে স্ত্রী-পুত্রসহ ছুটিতে আছেন এই নবাব।

নাজিব