মা হতে চান কঙ্গনা রানাউত। সে লক্ষ্যে চলতি বছরেই নাকি বিয়ে করতে যাচ্ছেন তিনি। যদিও এর থেকে বেশি কিছু বলেননি কঙ্গনা।কার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এ ব্যাপারে চুপ রয়েছেন তিনি।সম্প্রতি নিজের সম্পর্কের কথা স্বীকার করেন ২৯ বছরের এ অভিনেত্রী।

এতে অনেকেই মনে করছেন, ঋত্বিকের সঙ্গে সম্পর্ক নিয়ে সব নাটকীয়তার অবসান করতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু বিয়ের বিষয়ে কথা বলার সময় ঋত্বিকের সঙ্গে তার ঘটে যাওয়া বিবাদের লেশমাত্রও ছিল না। অনেকে কথা তুলতেও চেয়েছেন।

কঙ্গনার হাবভাবে মনে হয় ঋত্বিক নামে কাউকে তিনি চেনেনও না।সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের মতো বড় একটি সিদ্ধান্ত সবাইকে জানিয়ে করবেন বলে মন্তব্য করেছেন কঙ্গনা। ভক্তরা এখন সে মন্তব্যের সত্যতার অপেক্ষায়।

নাজিব