দীর্ঘদিন বলিউডের বাইরে মল্লিকা সেরেওয়াত। ‘জলেবি বাই’ খ্যাত এই নায়িকা দেশ ছেড়েছেন কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে । সেই যাওয়া আর দেশে ফেরেননি তিনি। তবে কথা ওঠেছে মল্লিকা এরই মধ্যে বিয়ে পর্বটা শেষ করেছেন তিনি। আর বর হচ্ছে তার ফরাসী বয়ফ্রেন্ড সিরিল অক্সেনফ্যানস।
মুম্বাইয়ের একটি সংবাদপত্রের খবরে জানাযায়, মল্লিকা সেরেওয়াত কান উৎসব শেষে বিয়ে করেন। এরপর সংসারও শুরু করেছেন তারা। গল্পের শেষ এখানেই নয় বরকে খুশি করতে ফ্রেঞ্চ কুকিংও শিখছেন মল্লিকা। ভর্তি হয়েছেন একটি কুকিং ক্লাসেও।
সিরিল অক্সেনফ্যানস একজন নামজাদা রিয়েল এস্টেট ব্যবসায়ী । তাদের প্যারিসেই সাক্ষাৎ, প্রেমের শুরুটাও ওখানে। মল্লিকা ইনস্টাগ্রামে সিরিলের সঙ্গে একাধিক রোম্যান্টিক ছবি পোস্ট করেন । অবশেষে তারা বিয়ে করলেন। গত ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকের কাছ থেকে দামি গাড়িও উপহার পেয়েছিলেন মল্লিকা।
নাজিব





