অভিনয় ও শরীরী সৌন্দর্যে দর্শক হৃদয়ে শক্ত আসন রয়েছেন নার্গিস ফাখরি । এই অভিনেত্রী জানিয়েছেন শরীর ঠিক রাখার জন্য তিনি কঠোর পরিশ্রম করে থাকেন । সম্প্রতি নার্গিস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন।
ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘এই শরীরের জন্য আমি কঠোর পরিশ্রম করি। এই ছবি আমি ভালোবাসি। এই শরীর আমি ভালোবাসি। আমার শরীর নিয়ে আমি গর্বিত।’ বেলিজের সান পেড্রো দ্বীপে বন্ধুদের সঙ্গে নতুন বছর ও ক্রিসমাস পালন করেন নার্গিস।
নাজিব





