ভালবাসা ভাগ করে নেওয়ার জন্যে একজন একান্ত নিজের মানুষ খুঁজছেন বলিউডের এই বিখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর। আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তির পর এবার নিজের জীবন নিয়ে তিনি কী ভাবছেন সেবিষয়ে মুখ খুললেন তিনি।

করণ নিজে বলেছেন, তিনি ভালবাসা দিতে চান, সন্তান প্রতিপালন করতে চান, কোনো না কোনোদিন সন্তানের বাবা হতে চান। 

তিনি আরো জানান, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর শ্যুটিংয়ের সময় তিনি তার ভেতরের এই গুণের কথা সবচেয়ে বেশি বুঝতে পারেন। এই ছবি তৈরি হয়েছে পাঁচ বছর আগে, কিন্তু এখনও ছবির নায়ক নায়িকা আলিয়া, সিদ্ধার্থ, বরুণরা কী করছেন সেদিকে কড়া নজর রয়েছে তার।

করণের আত্মজীবনীটি প্রকাশ করেছেন শাহরুখ খান। আর করণের সঙ্গে লিখেছেন পুনম সাক্সেনা, বইটি  বইতে করণ তার বেড়ে ওঠা, প্রথমে বলিউড ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়া নিয়ে তার মনের ভেতরে থাকা দ্বিধা, সববিষয় নিয়েই খোলাখুলি কথা বলেছেন।

নাজিব