নাটক হোক বিশ্বাসের প্রকাশ, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ থিয়েটার প্রাঙ্গণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর অংশ হিসেবে ছিল র্যালী ও পথনাটক। র্যালীটি শাহবাগ থেকে শুরু করে টিএসসি মোড় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্প অর্পনের মধ্য দিয়ে শেষ হয়।
সকাল ১০.০০ টায় রমনা পার্কে পথ নাটক “মাতৃভুমি” পরিবেশিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ থিয়েটার প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা উপদেষ্টা নাট্যকার ও অভিনেতা মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব আবু সাঈদ খান, সাবেক পরিচালক মাহদী হাসান, সাবেক সহকারী পরিচালক জাহেদুল গনি ও বর্তমান সহকারী পরিচালক এম জি আযম।
বাংলাদেশ থিয়েটার প্রাঙ্গনের পরিচালক হোসনে মুরাদ তারিফ বলেন,“ ২১শ এর হাত ধরে আমাদের মাতৃ ভাষা বাংলা অর্জিত হয়েছে। তাই ৫২’র বাংলা ভাষা আন্দোলনের সকল ভাষা সৈনিক সহ শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই বাংলা ভাষার মর্যাদাকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমরা বদ্ধ পরিকর।”
নাজিব





