এ আর নতুন কি ফেইসবুকে প্রেম হয় তার পর প্রেমের পরিণতি হিসাবে বিয়ে হয়, এমনতো কতই হল। সাজাদ হাসান বাবলুর রচনায় ও পরিচালনায় ‘কবিতা ও খরগোশের গল্প’ শিরোনামের নাটক, চ্যানেল আই এর চমৎকার একটি কাজ করলেন অভিনেত্রী মিষ্টি মারিয়া।
নাটক দেখা যাবে, ফেইসবুকে দীর্ঘদিন প্রেম তারপর বরিশাল থেকে পালিয়ে চলে এসে প্রেমিকের সঙ্গে বিয়ে।
মিষ্টি মারিয়ার কাছে নাটকটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হনুফা চরিত্রটি আমার। এই গল্পে হনুফা যে চরিত্রটিতে কাজ করেছি লোভনীয় একটি চরিত্র। লোকাল বাস গানটিতে নেচেছি সোহেল খান ও আমি। অনেক মজার একটি নাটক।
মিষ্টি মারিয়া আরো বলেন, ভালো কাজ হাত ছাড়া করতে চাই না। ব্যতিক্রম চরিত্রগুলো দর্শক দেখে মজা পায় তার প্রমাণ আগেও পেয়েছি।
এই নাটকটিতে মিষ্টি মারিয়া ছাড়াও অভিনয় করেছেন, আজাদ আবুল, তানিয়া আহম্মেদ, সোহেল খান, নাহিয়ান, জেবা আনিকা, মুক্তি, বাচ্চু চৌধুরী সহ আরো অনেকে। জানা গেছে, চলতি মাসেই চ্যানেল আইতে প্রচার হবে এই নাটকটি।





