কলকাতার জনপ্রিয় অভিনেতা হিরণ চ্যাটার্জীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন  এক ব্যক্তি। শুক্রবার ওই মামলার আগাম জামিনের আবেদন জানাতে কল্যাণী মহকুমা আদালতে এসেছিলেন হিরণ। আদালত তা না আমলে না নিয়ে হিরণকে আবারও আগাম জামিনের আবেদন জানানোর নির্দেশ দিয়েছেন আদালত বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম।  

ওই সব গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি ওই মামলার শুনানি হবে। ।  

পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সহ-সভাপতি হিরণের একটি নির্মাণ সংস্থা রয়েছে। দক্ষিণ দিনাজপুরের একটি কাজের বরাদ্দ পেয়েছিল তার সংস্থা। সে কাজের দায়িত্ব তিনি দিয়েছিলেন চাকদহের শিমুরালির বাসিন্দা নাসিরুদ্দিন মণ্ডলের সংস্থাকে। 

নাসিরউদ্দিনের অভিযোগ, কাজ শেষ হলেও হিরণ পুরো টাকা পরিশোধ করেননি। সাড়ে পাঁচ লাখ টাকা এখনও বকেয়া। হিরণ অবশ্য দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। তিনি সব পাওনা মিটিয়েছেন।  

নাজিব