চলচ্চিত্রের  অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার বেশ কিছুদিন ধরে গলার সমস্যায় ভুগছিলেন। গতকাল রবিবার গলায় অস্ত্রোপচার হয়েছে । জানাযায়, শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের পরামর্শে গতকাল অস্ত্রোপচার করা হয়েছে। 
সোহেল রানার ছেলে জিবরান বলেন, গতকাল ১২টার দিকে বাবার অপারেশন হয়েছে। এখন তিনি কেবিনে সম্পূর্ন বিশ্রামে আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।তিনি আরো বলেন, হাসপাতালে আরো দুই-তিনদিন বাবাকে রাখতে হবে। এরপর বাসায় নিয়ে যেতে পারবো বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা ১১ জন ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়।
 
নাজিব