[b]টোকিও:[/b] জাপানের সঙ্গীত শিল্পী হিকারু উতাদা বিয়ে করতে যাচ্ছেন। নিজের ওয়েবসাইটে তিনি এ ঘোষণা দেন। জাপানি সংবাদ মাধ্যম জানায়, হিকারুর হবু বর ইতালির এক বারম্যান। বারম্যান হিকারু থেকে আট বছরের ছোট।
১৯৯৯ সালে বাজারে আসা হিকারুর প্রথম অ্যালবাম ‘ফার্স্ট লাভ’ লাখ লাখ ডলার ব্যবসা করে। ৩১ বছর বয়সী হিকারু তার ওয়েবসাইটে এক বার্তায় বলেন, ‘শিগগিরই আমি বিয়ে করতে যাচ্ছি। আমার পার্টনার একজন ইতালীয়।’
যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া হিকারু চমৎকার ইংরেজিতে কথা বলেন। তিনি বিয়ের খবর জানালেও তার বন্ধুর নাম প্রকাশ করেননি। তবে পার্টনারকে তিনি আন্তরিক ও চমৎকার হিসেবে উল্লেখ করেন।
জাপানের সংবাদ মাধ্যম জানায়, আগামী ২৩ মে উভয়ে বিয়ে করবেন বলে ধারণা করা হচ্ছে।
হিকারু জাপানী আলোকচিত্রী কাজুয়াকি কিরিয়াকে প্রথম বিয়ে করেন। কিন্তু মতপার্থক্যের কারণে ২০০৭ সালে তাদের বিয়ে ভেঙে যায়।
ইংরোজ ও জাপানি উভয় ভাষায় গাওয়া তার গান তাইওয়ান, ফিলিপাইন, থাইল্যান্ড ছাড়াও ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও উত্তর আমেরিকায় ব্যাপক ব্যবসা সফল হয়। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
[/b]