ভেনিজুয়েলার রাজধানীতে শনিবার নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং বেশ কয়েকজনকে আটক করেছে।
বিক্ষোভকারীদের ভাষায়, ভিন্নমতাবলম্বীদের ওপর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যাপক দমন-পীড়নের প্রতিবাদে তারা এখানে জড়ো হয়েছেন।
দেশে অপরাধ ও অর্থনৈতিক সমস্যা বৃদ্ধির জন্য মাদুরো প্রশাসনকে দায়ী করে ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলে ৪ ফেব্র“য়ারি ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এরপর তা কারাকাস ও অন্যান্য নগরীতে ছড়িয়ে পড়ে। বিক্ষোভ একপর্যায়ে সহিংস রুপ নেয়। গত ছয় সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী এ বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।
বিক্ষোভকারীদের মতে, মাদুরোর নীতির কারণে দেশে মৌলিক সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে এবং তেল সম্পদ মজুদ থাকা সত্ত্বেও মূল্যস্ফীতি হয়েছে ৫০ শতাংশের বেশি।
কিউবার সঙ্গে ভেনিজুয়েলার ঘনিষ্ঠ সম্পর্কেও ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।
শনিবার কারাকাসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হয়। তবে একদল মুখোশ পরিহিত যুবক একটি ব্যস্ত মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনী বাধা দেয়। যুবকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। যুবকরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে। এ সময় কমপক্ষে ৮ জনকে পুলিশ আটক করেছে।
ভেনিজুয়েলার উত্তেরাঞ্চলের ভ্যালেনসিয়া এবং পশ্চিমাঞ্চলের মেরিদা ও সান ক্রিস্টোবালসহ বিভিন্ন নগরীতেও সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ভেনিজুয়েলায় ফের বিক্ষোভে নিহত ৩, সংঘর্ষ-কাঁদানে গ্যাস নিক্ষেপ
ভেনিজুয়েলার রাজধানীতে শনিবার নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং বেশ কয়েকজনকে আটক করেছে।





