তুরস্কের বিচারবিভাগের বিতর্কিত সংস্কার নিয়ে দেশটির জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে সংসদের ভেতরে হাতাহাতিতে একজন সংসদ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে এ ঘটনা ঘটে।
তুর্কি বিচারবিভাগের বিতর্কিত এ সংস্কারের বিষয়ে শুক্রবার জাতীয় সংসদে ভোটাভুটির কথা রয়েছে। সংসদে এ বিল পাস হলে বিচারবিভাগের ওপর সরকারের অনেক বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।
একজন পার্লামেন্ট সদস্য দাবি করেন যে, প্রধানমন্ত্রী এরদোগানের ছেলে বিলালকে বড় ধরনের দুর্নীতির জন্য তলব করা হয়েছে। এরপরই সংসদ উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় মারামারি। এসময় প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির উপপ্রধান বুলেন্ত তেজকান আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
তুরস্কের কয়েকজন মন্ত্রীর ছেলে এবং শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীর আর্থিক দুর্নীতির কথা ২০১৩ সালের ডিসেম্বর মাসে ফাঁস হয়। এরপর কয়েকজনকে আটক করা হয়। গত ১৭ ডিসেম্বর থেকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
এ ঘটনায় কয়েকজন মন্ত্রী পদত্যাগও করেছেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
আন্তর্জাতিক
তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি, এমপি আহত
তুরস্কের বিচারবিভাগের বিতর্কিত সংস্কার নিয়ে দেশটির জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে সংসদের ভেতরে হাতাহাতিতে একজন সংসদ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে এ ঘটনা ঘটে।





