যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপার শহরে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুমড়ে মুচড়ে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি। ভূমিকম্পের ফলে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় রোববার সকালে ভূমিকম্পের আঘাতে আহত হয়েছে ৮৭ জন। স্থানীয় নাপার শহর একটি হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের জিওজিলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। স্থানীয় সময় ভোররাতে ভূমিকম্পের হানায় বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশপাশি কিছু কিছু স্থানে আগুন লাগার ঘটনাও ঘটে। এ সময় অন্ধনকারেই অনেককে ঘর ছেড়ে বাইরে ছুটতে হয়।
জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়া উপকূলে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। স্থানীয় ভোর৩টা ৩০ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ার আমেরিকান ক্যানিয়ন এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৬ দশমিক ৭ মাইল গভীরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে আশপাশের ৬ মাইল এলাকা এবং আশাপাশের বেশ কয়েকটি শহরে আঘাত হানে। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানানো হয়, ভূমিকম্পের আঘাতে প্রায় ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০ মাইল দূরবর্তী বন্দরনগরী সানফ্রান্সিসকো শহরেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়।
ঢাকা, ২৫আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





