ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হাতে নিহত ইরাকি সেনাদের গণকবরের সন্ধান পাওয়া গেছে। ইরাকের ইয়াতরিব শহরে গত সোমবার সেনা সদস্যদের পোশাক-পরিচ্ছদসহ ওই গণকবরের সন্ধান পাওয়া যায়।
দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, গণকবরটিতে সেনাদের পোশাক-পরিচ্ছদ পাওয়া গেছে। বাকি জিনিসপত্র উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।
বাগদাদ থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে সন্ধান পাওয়া ওই গণকবরটি থেকে কয়টি লাশ উদ্ধার করা হয়েছে তা এখনও জানা যায়নি।
শিয়া যোদ্ধাদের সহায়তায় ইরাকি যোদ্ধারা তিকরিত শহরের দখল নেয়ার পর ইয়াতরিবে এ গণকবরের খোঁজ পাওয়া গেল। শহরটি তিকরিতের উত্তর পাশে অবস্থিত।
ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তিকরিত শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। গত কয়েক মাস ধরে শহরটি আইএস সদস্যদের দখলে ছিল। সূত্র: আলজাজিরা।
এআর





