ইরাকে বিমান হামলা চালানোর জন্যে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে আহবান জানিয়েছে দেশটির সরকার। সুন্নি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালানোর এই আহবান জানানো হয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জাবারি সৌদি আরবের জেদ্দায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। খবর বিবিসি'র।

হোশিয়ার বলেন, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্তকে (আইএসআইএল) দমন, দখল হওয়া শহরগুলো পুনরুদ্ধার ও তাদের ‘মতবাদ’ভেঙে দিতে যুক্তরাষ্ট্রকে ইরাকে বিমান হামলা চালানোর অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইএসআইএলের সদস্যদের যেখানে খুঁজে পাওয়া যাবে, সেখানেই পাল্টা জবাব ও প্রতিরোধ গড়া হবে।

অনুরোধের প্রেক্ষিতে মার্কিন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি জানান, ইরাকে হামলার বিষয়ে সিনেটের সাব-কমিটির বৈঠকের মাধ্যমে শুনানি অনুষ্ঠিত হবে। সেখানেই সব সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র: বিবিসি

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ