আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী জালালাবাদে বৃহস্পতিবার একাধিক আত্মঘাতী হামলায় ১০ পুলিশ ও ৭ হামলাকারীসহ ১৮ জনের প্রাণহানি ঘটেছে।
উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি এএফপি’কে বলেন, ‘এ হামলায় স্থানীয় পুলিশ প্রধানসহ ১০ পুলিশ নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে। এছাড়া এতে এক বেসামরিক লোক ও সাত হামলাকারীর সকলেই নিহত হয়েছে।’
৫ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচন হতে দেওয়া হবে না- তালেবানদের এমন হুমকির পর হামলার ঘটনাটি ঘটল।
সূত্র:এএফপি
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]