ঢাকায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৪টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, তিন দিনের সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এমএইচ





