কানাডা বলেছে, সিরিয়া এবং ইরাকে বিমান হামলায় নিয়োজিত মার্কিন নেতৃত্বাধীন জোট থেকে দেশটির যুদ্ধবিমানগুলোকে প্রত্যাহার করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার জন্য কানাডার ছয়টি যুদ্ধবিমানকে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করা হয়েছে। খবর রেতে।
২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত জোট সিরিয়া এবং ইরাকে সন্ত্রাসীদের অবস্থানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কানাডা নিজের যুদ্ধবিমানগুলোকে প্রত্যাহার করবে। তিনি জানান, কানাডা দুই শতাংশ বিমান হামলায় অংশ গ্রহণ করছে। এর বদলে জোটের জন্য আরো কার্যকর পদক্ষেপ কানাডা নেবে বলেও জানান তিনি।
কানাডায় গত মাসে উদারপন্থী নতুন সরকার ক্ষমতায় এসেছে। এ সরকার মনে করে, কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য কানাডার আরো পদাতিক সেনা মোতায়েন করা হলে তা জোটের বিমান হামলায় অংশ নেয়ার চেয়েও কার্যকর হবে।
এআই





