মন্ত্রীত্ব পাচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের প্রস্তাবে সম্মত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সদস্যরা মনে করছেন, মন্ত্রীসভায় তার অন্তর্ভুক্তি দিলমা রৌসেফ সরকারের নড়বড়ে প্রশাসনে স্থিতিশীলতা নিয়ে আসবে।

মন্ত্রী হওয়ার প্রস্তাবে সম্মত হওয়ায় 'অর্থপাচার মামলা' থেকে আপাতত অব্যাহতি পাচ্ছেন লুলা।

গত সপ্তাহে দেশটির প্রসিকিউটররা তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছেন। তবে জনপ্রিয় এই সাবেক প্রেসিডেন্ট এমন অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে বলেছেন, তিনি কোন অন্যায় করেন নি।

সূত্র: বিবিসি

এআই