আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ও ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিনা লাগার্দে বুধবার জানান, একটি মাল্টি মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় তাকে ‘অবহেলার’ দায়ে অভিযুক্ত করা হয়েছে। তিনি ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালে ২০০৮ সালে ওই ঘটনাটি ঘটে।

তিনি এএফপিকে জানান, এ অভিযোগের ভিত্তিতে আইএমএফ-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই।

তিনি বলেন, ‘আমি ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমার বোর্ডকে আমি ব্রিফ করবো।’

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ