কোন দাঙ্গার সরকার চাইনা, তবে এক্ষেত্রে তার পছন্দ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে এভাবে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ব্রিগেডের সভায় নরেন্দ্র মোদীর সঙ্গে জোট গড়ার সম্ভাবনার কথা সরাসরি খারিজ করে দিলেন মমতা।
একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন তাঁর সমস্যা কাকে নিয়ে? মোদী, বিজেপি, নাকি মোদী-বিজেপি দু’পক্ষকে নিয়েই? মমতা এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে এড়িয়ে যান। এক পর্যায়ে তিনি বলেন, আমি বলেছি, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে যেতে পারব না। এই অধ্যায় শেষ।
কিন্তু মোদীবিহীন বিজেপিকে সমর্থন করবেন কি, এর উত্তরে হ্যাঁ বা না, কোনটাই বলেননি তিনি।
এদিকে বৃহস্পতিবার ভেঙে গেল জয়ললিতার সঙ্গে বামেদের জোট। আর সে দিনই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রতি বার্তা পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, জয়া বা অন্য কোনও আঞ্চলিক নেতা যদি প্রধানমন্ত্রী হন, তা হলে তাঁকে সমর্থন করতে তাঁর (মমতা) কোনও অসুবিধা নেই। কারণ, তিনি কুর্সি নয়, সাধারণ মানুষকে নিয়েই চিন্তিত।
[b]ঢাকা,৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
আন্তর্জাতিক
মুখ্যমন্ত্রী জয়ললিতাকেই পছন্দ মমতার
কোন দাঙ্গার সরকার চাইনা, তবে এক্ষেত্রে তার পছন্দ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে এভাবে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ব্রিগেডের সভায় নরেন্দ্র মোদীর সঙ্গে জোট গড়ার সম্ভাবনার কথা সরাসরি খারিজ করে দিলেন মমতা। একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার





