দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা দাবি করেছেন তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। তবে, তার চারজন স্ত্রীর মধ্যে কাকে ধর্ষণ করা হয়েছে তা জানাননি তিনি। খবর ডেইলি টাইমসের।
সোমবার জোহান্সবার্গে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই দাবি করেন প্রেসিডেন্ট জুমা। তিনি জানান, ১৯৯৮ সালে দুষ্কৃতিকারীরা তার স্ত্রীকে ধর্ষণ করেছিল।
তিনি বলেন, "আমার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার প্রয়োজন নেই বলে যারা মনে করছেন, তাদের জানিয়ে রাখি ১৯৯৮ সালে আমার স্ত্রী ধর্ষিতা হন। যদিও দোষীরা সাজা পেয়েছে।"
উল্লেখ্য, আগামী ৭ মে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন৷ জ্যাকব জুমার বিরুদ্ধে বিরোধীরা বলছে, তিনি জনকল্যাণ তহবিল থেকে টাকা নিয়ে নিজের ফার্ম হাউজটিকে বিলাসবহুল বানিয়েছেন৷ তার ফার্ম হাউজটি সংস্কারে খরচ হয়েছিল ২ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার৷ ফার্ম হাউজটিতে হেলিপ্যাড, ব্যক্তিগত হাসপাতাল ও একটি অ্যাম্ফিথিয়েটারও রয়েছে৷
অবশ্য জুমার দাবি, ফার্ম হাউজের সংস্কার তার নিরাপত্তা আঁটসাট করার প্রক্রিয়ার একটি অংশ৷ তবে নির্বাচনে বিরোধীদের আনা অভিযোগ জুমাকে বেগ দবে বলেই মনে করা হচ্ছে। সূত্র: ডেইলি টাইমস
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ
[/b]
আন্তর্জাতিক
ধর্ষিত হয়েছিলেন দ. আফ্রিকার প্রেসিডেন্টপত্নী
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা দাবি করেছেন তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। তবে, তার চারজন স্ত্রীর মধ্যে কাকে ধর্ষণ করা হয়েছে তা জানাননি তিনি।





