কক্সাবাজার শরণার্থী শিবির থেকে পাঠানো রোহিঙ্গাদের অবস্থা দেখতে নোয়াখালী ভাসানচর পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৭ মার্চ) সকালে চট্রগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ইউএনএইচসিআর বাংলাদেশের সহকারী প্রতিনিধি ফুমিকো কাশিওয়ার নেতৃত্বে ১৭ জনের প্রতিনিধি দল রওনা হবে। দুপুরে তাদের ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রতিনিধি দলটি ভাসানচনে দু'দিন অবস্থান করবে এবং সেখানকার পরিবেশ-পরিস্থিতি ঘুরে দেখবে। রোহিঙ্গাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের।

এর আগে সর্বশেষ চলতি মার্চের শুরুতে ভাসানচর পরিদর্শন করেছিল মুসলিম দেশগুলোর জোট ওআইসি'র একটি প্রতিনিধিদল।

ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির বলেন, “বুধবার ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দল আসার কথা রয়েছে। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে প্রতিনিধি দলটিতে কারা থাকছেন, সেটি এখন বলা যাচ্ছে না। দলটির রোহিঙ্গাদের সঙ্গে দেখার করা কথা রয়েছে।”

এমবি