ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, তুর্কি কর্মকর্তারা সম্প্রতি ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার কথা বললেও প্রেসিডেন্ট এরদোগান তা নাকচ করে দিয়েছন।
এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আঙ্কারা কখনই ইরাকে সেনা মোতায়েন করবে না।
তুরস্কের প্রেসিডেন্ট আরো দাবি করেছেন, ইরাকে মোতায়েন তাদের সেনারা কোনো অভিযানে নামেনি কিন্তু ইরাকে সামরিক প্রশিক্ষণ দেয়ার কাজে সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখতে তারা বদ্ধপরিকর।
প্রায় দুই সপ্তাহ আগে ইরাকে তুর্কি সেনা মোতায়েনের ঘটনায় আঙ্কারা ও বাগদাদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত ইরাক সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রতিবাদ জানাতে বাধ্য হয়।
ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীদের যে সব দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তুরস্ক তাদের মধ্যে অন্যতম।
এআই





