পাকিস্তানের উপজাতীয় অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর অভিযানে সন্দেহভাজন ১৫ জঙ্গী নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর সূত্রে এ খবর দিয়েছে দেশটির ইংরেজী দৈনিক ডন অনলাইন।

জানা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরীর একটি কারখানা এবং সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক আবিষ্কার করেছে।

সামরিক বাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গী এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের কারণে ৩ জন সৈন্য আহত হয়েছে।

উত্তর ওয়াজিরিস্তানের মিরাম শাহ শহরে পরিচালিত অভিযানে নিয়মিত সৈন্য এবং বিশেষ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে। অভিযানে ট্যাংক ও  ভারী অস্ত্র ব্যবহৃত হয়। সূত্র: ডন

 ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) //টিআই