ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করেছে পুলিশ। ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রভাব বিস্তারের অভিযোগে মঙ্গলবার তাকে আটক করা হয়। খবর বিবিসি'র।
ফ্রান্সে এর আগে কোনও প্রেসিডেন্টকে আটকের ঘটনা ঘটেনি। সারকোজিই হলেন প্রথম প্রেসিডেন্ট যাকে আটক করা হলো।
সারকোজিকে রাজধানী প্যারিসের নিকটবর্তী নানটেরে কারাগারে আটকের রাখার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সারকোজির বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিবেশী ক্ষুদ্র দেশ মোনাকোর উপর মর্যাদাজনক অবস্থান লাভ করেন। মোনাকোকে তথ্য প্রদানের বিনিময়ে তিনি এই মর্যাদা লাভ করেন।
সারকোজির এই কারাবাস তার ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপর এক অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে। সূত্র: বিবিসি
ঢাকা, ০১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





