পূর্ব ইউক্রেনে রুশপন্থীদের সঙ্গে সংঘর্ষে ১২ ইউক্রেনপন্থী যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে বন্দী করা হয়েছে বলে ইউক্রেনপন্থিদের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

জানা গেছে, বুধবার সকালে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের বাইরে রাইট সেক্টরের একটি বাসে করে ওই যোদ্ধাদের নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় রাশিয়াপন্থিদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে ১২ জন নিহত হয়।

রাইট সেক্টর নামে ওই দলটি ইউক্রেনের সরকারি বাহিনীর পক্ষ নিয়ে রাশিয়াপন্থিদের সঙ্গে লড়াই করছে। তারা এ দিন সেনাবাহিনীর সঙ্গে অভিযানে অংশ নিয়ে যাচ্ছিল। এ সময় রাশিয়াপন্থিরা অতর্কিত হামলা চালায়।

গত এপ্রিল থেকে ওই অঞ্চলে চলা ইউক্রেন সরকার ও রাশিয়াপন্থিদের মধ্যকার সহিংসতায় এই প্রথম দলটির এত বেশি হতাহতের ঘটনা ঘটল। সূত্র: রয়টার্স

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ