নেদারল্যান্ডের একটি আদালত বলেছে, বসনিয়ার ৩০০ বেশি মুসলমান পুরুষ ও বালককে হত্যার ঘটনায় নেদারল্যান্ড দায়ী ছিল। যে ঘটনা ঘটেছিল সেটার জন্য রাষ্ট্রকে অবশ্যই কিছু দায়িত্ব নিতে হবে এবং নিহত ৩০০ ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
বসনিয়া যুদ্ধের সময় ১৯৯৫ সালের জুলাই মাসে হত্যাকাণ্ডটি ঘটে।
আদালত বলেছে, বসনিয়ার সার্ব আর্মিরা যখন শহরটি অবরুদ্ধ করেছিল, তখন নেদারল্যান্ডের শান্তিরক্ষীরা বসনিয়ার মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ৭,০০০ বেশি লোক মারা যায়।
বেঁচে থাকার আশায় নেদারল্যান্ডে আশ্রয় নিয়েছিল বসনিয়ার মুসলমানরা। কিন্তু তাদেরকে সার্ব আর্মির হাতে সমর্পন করেছিল নেদারল্যান্ডের কর্তৃপক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি রক্তপাত করে মানুষ হত্যা করেছে সার্ব আর্মিরা- এমনটা মনে করা হয়।
উল্লেখ্য, গত বছর নেদারল্যান্ডের এক আদালত বলেছিল, সার্ব আর্মির হাতে ৩ বসনিয়ান মুসলমান নিহতের ঘটনায় নেদারল্যান্ড দায়ী। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





