বুধবার (১৮ মার্চ) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এই বিবৃতি প্রকাশ করেছে।
ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, শত্রুপক্ষ দক্ষিণাঞ্চলে ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামোর একাংশে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আগেও সতর্ক করা হয়েছিল যে, যদি আমেরিকান-জায়নবাদী শত্রু আমাদের দেশের জ্বালানি, শক্তি, গ্যাস এবং অর্থনৈতিক অবকাঠামোতে আক্রমণ করে, তবে শত্রুর বিরুদ্ধে শক্তিশালী পাল্টা আক্রমণের পাশাপাশি আমরা সেই আগ্রাসনের উৎসেও ভয়াবহ আঘাত হানব।
তারা আরও যোগ করেছে, আমরা আগ্রাসনকারী দেশগুলোর জ্বালানি ও গ্যাস অবকাঠামোকে আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছি এবং এর কঠোর প্রতিশোধ নেব।
এনএইচ