বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মজীনার সোমবারের পূর্বনির্ধারিত ফেনী সফর বাতিল করা হয়েছে।
সোমবার সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে মজীনার এ সফর বাতিল করা হয়।
ফেনীর জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার ফেনী সফরকালে সদর উপজেলার কালিদহ উচ্চ বিদ্যালয়ে রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন প্রকল্প পরিদর্শন, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ পরিদর্শন, সোনাগাজী মুহুরী প্রজেক্ট এলাকায় অ্যাগ্রো-ফিশারি প্রজেক্ট পরিদর্শন করার কথা ছিল।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





